১৭ ফেব্রুয়ারী ২০২৬ - ০৬:১৯
আবারো গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা-অন্তত ১১ নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হামাসের অধীনে হতাহতদের উদ্ধার কাজে দায়িত্ব পালনকারী সংস্থাটি জানায়, গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে একটি হামলা আঘাত হানে এবং আরেকটি হামলা গাজার দক্ষিণাঞ্চলে একটি এলাকায় পরিচালিত হয়।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি ইসরাইলের এক সামরিক কর্মকর্তার বরাতে জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha